রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী।
সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব ড. গোলাম মোরশেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. ইউনুস আলীকে তাঁর সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হলো। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫-এর তৃতীয় গ্রেডের সর্বশেষ ধাপ অনুযায়ী তার বেতন হবে ৭৪ হাজার ৪০০ টাকা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. ইউনুস আলীকে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
