Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত

ছাব: সংগৃহীত

Advertisement

আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে ‘সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম অ্যান্ড ডেমোক্রেসি’-র উদ্যোগে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ শীর্ষক এক বিশেষ পাঠচক্র সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।   

পাঠচক্রটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন— দৈনিক যুগান্তরের সম্পাদক, কবি আবদুল হাই শিকদার। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মো. খাদেমুল করিম ইকবাল। এছাড়া গ্রন্থ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ বইয়ের লেখক এবং সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম অ্যান্ড ডেমোক্রেসির সাধারণ সম্পাদক ড. মো. রুহুল আমিন সরকার।

অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির ডিন অব ল অধ্যাপক ডা. লে. কর্নেল (অব.) শেখ আকরাম আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী রাষ্ট্রদর্শন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এবং আধুনিক বাংলাদেশ গঠনে তার অবদানের ওপর গভীর আলোচনা করেন। বক্তারা বলেন, জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা ও দর্শন বর্তমান প্রজন্মের রাজনৈতিক ও সামাজিক মুক্তির পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারে। অনুষ্ঠানটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গবেষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার তাগিদ রাষ্ট্রপতির

শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার তাগিদ রাষ্ট্রপতির

তারেক রহমানের বক্তব্যে জিয়াউর রহমানের বচনভঙ্গি খুঁজে পান প্রতিমন্ত্রী নুর

তারেক রহমানের বক্তব্যে জিয়াউর রহমানের বচনভঙ্গি খুঁজে পান প্রতিমন্ত্রী নুর

দেশপ্রেম ও নেতৃত্বগুণে জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন: খন্দকার মারুফ

দেশপ্রেম ও নেতৃত্বগুণে জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন: খন্দকার মারুফ

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি

জমজমাট আয়োজনে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

জমজমাট আয়োজনে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম