Logo
Logo
×

Advertisement

জাতীয়

৬৪ জেলায় নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, কে কোথায়?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম

৬৪ জেলায় নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, কে কোথায়?

Advertisement

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমেও তারা তদারকি ও সমন্বয়ের ভূমিকা পালন করবেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ-সদস্যরা সংশ্লিষ্ট জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সাংবিধানিক ও আইনগত সংস্থার আইনগত ক্ষমতা খর্ব না করে সরকারের সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।

সরকারের ভাষ্য অনুযায়ী, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতি নির্মূল বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে রয়েছে। আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষাসহ এসব কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার কার্যক্রম সমন্বয় করবেন।

কে কোন জেলার দায়িত্বে

ইকবাল হাসান মাহমুদ: রাজশাহী ও নাটোর

আবু জাফর মো. জাহিদ হোসেন: লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়

আবদুল আউয়াল মিন্টু: লক্ষ্মীপুর

নিতাই রায় চৌধুরী: চুয়াডাঙ্গা

খন্দকার আবদুল মুক্তাদির: হবিগঞ্জ

আরিফুল হক চৌধুরী: মৌলভীবাজার

মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি: চট্টগ্রাম

এম রশিদুজ্জামান মিল্লাত: শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা

আসাদুল হাবিব দুলু: ঠাকুরগাঁও ও দিনাজপুর

মো. আসাদুজ্জামান: খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট

জাকারিয়া তাহের: ফেনী ও নোয়াখালী

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল: মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ

সাচিং প্রু: কক্সবাজার

মো. শরীফুল আলম: টাঙ্গাইল ও নরসিংদী

শামা ওবায়েদ ইসলাম: মাদারীপুর ও শরীয়তপুর

অনিন্দ্য ইসলাম অমিত: মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ

আব্দুল বারী: বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ

সুলতান সালাউদ্দিন টুকু: ঢাকা

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন: খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি

হাবিবুর রশিদ: গাজীপুর ও নারায়ণগঞ্জ

মো. রাজীব আহসান: বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর

মীর শাহে আলম: রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম

ফারজানা শারমিন: সিরাজগঞ্জ ও পাবনা

শেখ ফরিদুল ইসলাম: যশোর, মাগুরা ও নড়াইল

ইমরান খান চৌধুরী: জামালপুর ও কিশোরগঞ্জ

আহমেদ সোহেল মঞ্জু: বরিশাল, ভোলা ও ঝালকাঠি

মোহাম্মদ শামীম কায়সার: জয়পুরহাট ও নওগাঁ

মো. জিকে গউছ: সিলেট ও সুনামগঞ্জ

মিয়া নূরুদ্দিন আহমেদ: রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ

এবিএম আশরাফ উদ্দিন নিজান: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর

আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।

এ ছাড়া সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও পরামর্শ দেবেন তারা।

প্রয়োজনবোধে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা সংশ্লিষ্ট জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ এবং পরামর্শ দিতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্তরা স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা খর্ব না করে মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং রুলস অব বিজনেসের বিধান অনুসরণ করে নিজ নিজ জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫০ হাজার টাকা বরাদ্দ যেসব দিবস উদযাপন-পালনে

৫০ হাজার টাকা বরাদ্দ যেসব দিবস উদযাপন-পালনে

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি

মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি

মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ বিলে নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ বিলে নতুন নির্দেশনা

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব ইয়াসমিন বেগম

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব ইয়াসমিন বেগম

মন্ত্রিসভা কমিটির বৈঠক শুরু, উঠছে নবম পে-স্কেল

মন্ত্রিসভা কমিটির বৈঠক শুরু, উঠছে নবম পে-স্কেল

আরও পড়ুন

এসএএফএনের সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

এসএএফএনের সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ

সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম