Logo
Logo
×

Advertisement

জাতীয়

হেফাজত আমিরের দোয়া নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:৫৮ পিএম

হেফাজত আমিরের দোয়া নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে দোয়া দিচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

Advertisement

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। 

শনিবার (২৯ আগস্ট) দুপুরে হেফাজত আমিরের সঙ্গে দেখা করতে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান তিনি। পরে মাদ্রাসার মেহমানখানায় হেফাজত আমিরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ও কুশল বিনিময় করেন ধর্ম প্রতিমন্ত্রী।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম কায়সার লিংকন জানান, দীর্ঘদিন ধরেই হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা ছিল তার। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর হেফাজত আমিরের কাছে দোয়া নিতে তিনি ফটিকছড়িতে এসেছেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘জ্ঞানী ও ইলমি ব্যক্তিদের কাছে গিয়ে দোয়া নিতে হয়। তাদের সমালোচনাকে আমরা পরামর্শ হিসেবে দেখি। সেই পরামর্শ নিয়ে আমরা পথ চলতে চাই।’

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের মুসলমানদের বড় একটি অংশ হানাফি মাজহাবের অনুসারী। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শ নিয়ে কাজ করা হবে।

হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের দূরত্বের বিষয়ে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, তিনি বিষয়টিকে দূরত্ব হিসেবে দেখছেন না। যোগাযোগ যত বাড়বে, ততই এ ব্যবধান কমে আসবে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন বিষয়ে যে পরামর্শ, চাপ কিংবা জন আকাঙ্ক্ষার প্রতিফলন সরকারের কাছে আসে, সেগুলোকে চাপ হিসেবে না দেখে গঠনমূলক পরামর্শ হিসেবে দেখা হয়। সরকারের ওপর এ ধরনের গঠনমূলক চাপ থাকা প্রয়োজন, যাতে কোনো ভুলত্রুটি না হয়।

এ সময় হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর ছেলে মুফতি আইয়ুব বাবুনগরী বলেন, শনিবার দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী মাদ্রাসায় এসে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার দোয়া নেন।

তিনি বলেন, সাক্ষাৎকালে ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন, ওলামা-মাশায়েখদের সঙ্গে নিয়ে তিনি ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করতে চান। তিনি কোনো বিশেষ গোষ্ঠীর ধর্ম প্রতিমন্ত্রী নন, বরং সবার ধর্ম প্রতিমন্ত্রী। সবার সঙ্গে মিলেমিশে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলামের দেওয়া বিবৃতির বিষয়ে জানতে চাইলে মুফতি আইয়ুব বাবুনগরী বলেন, বিবৃতিটি কে দিয়েছেন, সেটি আমরা জানি না। এ বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম ইহতিশামকে সংবর্ধনা দেবে সরকার

মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম ইহতিশামকে সংবর্ধনা দেবে সরকার

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, সম্মানী বাড়ল ইমাম-মুয়াজ্জিনের

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, সম্মানী বাড়ল ইমাম-মুয়াজ্জিনের

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের বাকি আর দুই দিন

এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের বাকি আর দুই দিন

আরও পড়ুন

ভাড়া দেওয়া বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড: আয়ের ৭০ ভাগ পেতেন অতিরিক্ত ডিআইজি জহির

ভাড়া দেওয়া বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড: আয়ের ৭০ ভাগ পেতেন অতিরিক্ত ডিআইজি জহির

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দুইপক্ষ এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

দুইপক্ষ এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম