Logo
Logo
×

Advertisement

জাতীয়

হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম

হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। ফাইল ছবি

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। 

রোববার (৩০ আগস্ট) দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ এই জামিনের আদেশ দেন।    

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানায় সোহাগ মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে। ওই বছর ২৩ আগস্ট বনানী থানাধীন একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।       

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন। 

আওয়ামী লীগ নেতা আ স ম ফিরোজ ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে জয়ী হন।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

আমানতের টাকা তুলতে না পেরে হাইকোর্টে ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহক

আমানতের টাকা তুলতে না পেরে হাইকোর্টে ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহক

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিষয়ে রুল

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিষয়ে রুল

আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল

আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

আরও পড়ুন

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম