Logo
Logo
×
   

জাতীয়

এইচএসসি পরীক্ষা কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

এইচএসসি পরীক্ষা কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি

এইচএসসি পরীক্ষা পেছানো হবে না বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সবকিছু বিবেচনা করে রোজার পর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সব বিবেচনা করেই রোজার পরেই পরীক্ষা নেয়া হবে। আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে মন্ত্রণালয়। এ শিক্ষার কী কী দুর্বলতা রয়েছে, সেগুলো সরকার জানে। অনেক শিক্ষক প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়টিও সমাধানে কাজ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে চীনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিশ্বজুড়ে এ খাতে তাদের অনেক সফলতা আছে। চীনের অভিজ্ঞতা কীভাবে বাংলাদেশে কাজে লাগানো যায়, সে লক্ষ্যেই দেশটির আমন্ত্রণে এ সফর করা হয়েছে।

শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, দেশে অনেক চীনা কোম্পানি রয়েছে। সেখানে দক্ষ জনবল সরবরাহ করতে চায় বাংলাদেশ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করতে চায় সরকার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম