Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রধানমন্ত্রীর ছবিতে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক ৭ দিনের রিমান্ডে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম

প্রধানমন্ত্রীর ছবিতে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক ৭ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি সংবলিত একটি পোস্টে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা আবু বকর সিদ্দিককে রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রিমান্ডের এ আদেশ দেন। সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ অক্টোবর এ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। ওইদিনই তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন পাইক।

আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য উদঘাটন, বাংলাদেশের সরকারপ্রধানকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত ও গ্রেফতার করা, মন্তব্যের নেপথ্যে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী বা স্নাইপার বা অস্ত্র সরবরাহকারী চক্র জড়িত কিনা তা বের করা, গ্রেফতারকৃত আসামি কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী বা চক্রের বা নিষিদ্ধ সংগঠনের সদস্য কিনা তা অনুসন্ধান, মামলার ঘটনার সঙ্গে কোনো চক্র বা মাস্টারমাইন্ডের সম্পৃক্ততা বা উপস্থিতি অনুসন্ধান করা, আসামির কাছ থেকে জব্দ করা আলামত ছাড়াও অন্য কোনো ডিভাইস বা ডিজিটাল আলামত উদ্ধার ও জব্দ করা, বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত আছে কিনা, তা অনুসন্ধান করাসহ অজ্ঞাতনামা আসামিদের তথ্য এবং এজাহারে উল্লেখ করা অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আসামিকে পুলিশ সাতদিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

সেই আবেদনের শুনানির জন্য আজ আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর শুনানি শেষে বিচারক তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 মামলার নথি থেকে জানা যায়, গত ২১ অক্টোবর ফেসবুকে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামে একটি গ্রুপে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বাসের তিনটি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্য লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলে মন্তব্য করা হয়।  

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই আইডি ব্যবহারকারীকে শনাক্ত করে রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেফতার করা হয়।  

এ সময় তার বাবা মো. আয়নাল হককেও আটক করা হয়েছিল। তবে প্রাথমিক তদন্তে তার বাবার সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের এসআই মো. মানিক হোসেন সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট: ‘শ্যুটার’ লেলিন ২ দিনের রিমান্ডে

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট: ‘শ্যুটার’ লেলিন ২ দিনের রিমান্ডে

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে

সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

সরকারবিরোধী চক্রান্ত সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

আরও পড়ুন

হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

মিজানুর রহমান আজহারী শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

সেন্টমার্টিন ভ্রমণে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত

সেন্টমার্টিন ভ্রমণে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত

মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত

মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম