Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা ও দুই শ্যালক রিমান্ডে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা ও দুই শ্যালক রিমান্ডে

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও দুই শ্যালক মো. রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়া। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও সাবেক সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার ভাই মো. রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। সন্ধ্যায় উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। 

এ দিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোলাম মর্তুজা। শুনানিতে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।

শুনানিতে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। আসামিদের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। যে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে, সে ধরনের কোনো আলামত বা উপাদান তাদের কাছ থেকে পাওয়া যায়নি। রিমান্ড আবেদনেও তাদের কাছ থেকে কোনো আলামত উদ্ধারের কথা উল্লেখ নেই। তাদের কোনো রাজনৈতিক ডকুমেন্টও নেই। একজন নারী রাত ১টার দিকে বিমানবন্দর এলাকায় গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাবেন, এটা কীভাবে সম্ভব? এ মামলায় তাদের গ্রেফতার দেখানোরও যৌক্তিকতা নেই। তাই রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন জানান তিনি। 

অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে বলেন, আসামিরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। তারা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন। আসামিরা অর্থের জোগানদাতা ও মদদদাতা হিসেবে কাজ করেছেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড প্রয়োজন।

পুলিশের আবেদনে বলা হয়, গত ১৭ নভেম্বর রাত ১টা ৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং সড়কের আউটগেটের বাম পাশে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে আসা ৩০ থেকে ৩৫ জনের একটি দল এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, লোহার স্প্রিন্টার এবং স্কচটেপের টুকরা জব্দ করা হয়।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে বিমানবন্দর থানায় মামলা হয়। গত ২৯ নভেম্বর রাতে শায়লা ফারজানা ও রেজাউল আলম শাহিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে এবং বুলবুল মিয়াকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। 

রিমান্ড আবেদনে আরও বলা হয়, শায়লা ফারজানা ও তার স্বামী পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করেছেন বলে তথ্য রয়েছে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা লোকজন একত্রিত করাসহ অর্থের জোগান দিতেন বলেও দাবি পুলিশের। বিমানবন্দরে ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্য আসামিদের একত্রিত করার ষড়যন্ত্রে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

পুলিশ জানায়, রেজাউল আলম শাহিনের বিরুদ্ধে মিরপুর মডেল ও আশুলিয়া থানায় দুটি হত্যা মামলাও রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা লুট, ৩ জন রিমান্ডে

‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা লুট, ৩ জন রিমান্ডে

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

৩ দিনের রিমান্ডে আনারকন্যা ডরিন

৩ দিনের রিমান্ডে আনারকন্যা ডরিন

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

আরও পড়ুন

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

ইউএনওদের প্রথম জাতীয় সম্মেলন ১ ডিসেম্বর

ইউএনওদের প্রথম জাতীয় সম্মেলন ১ ডিসেম্বর

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা ও দুই শ্যালক রিমান্ডে

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা ও দুই শ্যালক রিমান্ডে

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম