রকিবুল ইসলাম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রকিবুল ইসলামকে সভাপতি করে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া রকিবুল ইসলামের সঙ্গে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, হাবিবুল ইসলাম, লুৎফর রহমান, মো. রুহুল আমিন দুলাল, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ আক্তারুজ্জামান, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান।
নতুন দায়িত্বের মাধ্যমে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা ও সংশ্লিষ্ট বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্ব দেবেন রকিবুল ইসলাম।
এদিন জাতীয় সংসদে আরও নয়টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এসব কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, সংসদে জবাবদিহি নিশ্চিত করা এবং বিভিন্ন বিষয়ে সুপারিশ দেওয়ার দায়িত্ব পালন করবেন সদস্যরা।

