Logo
Logo
×
   

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন কলিম উদ্দিন আহমেদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

নতুন দায়িত্ব পেলেন কলিম উদ্দিন আহমেদ

কলিম উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে কলিম উদ্দিন আহমেদকে সভাপতি করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া কলিম উদ্দিন আহমেদের সঙ্গে কমিটিতে আরও রয়েছেন মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. হারুনুর রশিদ, মোবাশ্বের আলম ভূইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী, সাইদ উদ্দিন আহমদ হানজালা ও ওবায়দুল্লাহ সালাফী।

নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা ও সংশ্লিষ্ট বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্ব দেবেন কলিম উদ্দিন আহমেদ।

এদিন জাতীয় সংসদে আরও নয়টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এসব কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, সংসদে জবাবদিহি নিশ্চিত করা এবং বিভিন্ন বিষয়ে সুপারিশ দেওয়ার দায়িত্ব পালন করবেন সদস্যরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম