সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রয়েছেন যারা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
মঙ্গলবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটির সভাপতি হিসেবে মো. শাহজাহানের নাম প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।
কমিটিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী, যদি তিনি সংসদ-সদস্য হন, সদস্য হিসেবে থাকবেন।
এ ছাড়া কমিটির সদস্যরা হলেন—ফারজানা শারমীন (নাটোর-১), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১৩), মোহাম্মদ সালমান ওমর (ময়মনসিংহ-১), আরিফা সুলতানা (মহিলা আসন-৩০), নিপুন রায় চৌধুরী (মহিলা আসন-১১), মো. মুজিবুর রহমান (রাজশাহী-১), মো. মাজেদুর রহমান (গাইবান্ধা-১) এবং মো. মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-৪)।
নোয়াখালী-৪ আসন থেকে মো. শাহজাহান পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ষষ্ঠ জাতীয় সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদে খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
চলতি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গঠিত বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছিলেন মো. শাহজাহান।
