Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

Advertisement

মোহাম্মদ আলী আসগারকে সভাপতি করে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ আলী আসগারের নাম প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন হাবিবুর রশিদ (ঢাকা-৯), আব্দুল মহিদ, ইরশাদ সুলতানা ইলেন ভুট্টো, মো. আবু সাঈদ (রাজশাহী-৬), মো. রবিউল আউয়াল (টাঙ্গাইল-৬), মো. মিজানুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ-২), মো. আজিজুর রহমান (যশোর-১) এবং মো. গোলাম রব্বানী (রংপুর-৫)।

নতুন এই কমিটি রেলপথ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, নীতি, উন্নয়ন প্রকল্প ও সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদীয় পর্যায়ে পর্যালোচনা ও তদারকি করবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম