Logo
Logo
×

Advertisement

জাতীয়

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য লর্ড হোসেন ও ইমরান হোসেনের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

Advertisement

সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

এ ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য লর্ড হোসেন ও ইমরান হোসেনের বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। 

শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) সদস্য এই দুই ব্রিটিশ সংসদ সদস্য বৈঠকে অংশ নেন।

বৈঠকে সংসদীয় সম্পৃক্ততা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক কল্যাণকর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে। 

শামা ওবায়েদ সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জ্বালানি খাতে সরকারের প্রধান অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তিনি সমান অধিকার, ধর্মীয় সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের প্রতি সরকারের অঙ্গীকারের কথাও জানান।

ব্রিটিশ সংসদ সদস্যরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানান। একই সঙ্গে তারা বাংলাদেশের শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ কামনা করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ সংকটের সমাধানে অব্যাহত আন্তর্জাতিক সমর্থনের গুরুত্বের ওপর উভয় পক্ষ জোর দেয়।

তারা রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাছ-মাংস-দুধ-ডিমের অযৌক্তিক মূল্যবৃদ্ধি তদন্তের সুপারিশ

মাছ-মাংস-দুধ-ডিমের অযৌক্তিক মূল্যবৃদ্ধি তদন্তের সুপারিশ

তাঁতিদের জন্য সুতা, রং ও কাঁচামাল সরবরাহ সহজ করার সুপারিশ

তাঁতিদের জন্য সুতা, রং ও কাঁচামাল সরবরাহ সহজ করার সুপারিশ

৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠ পর্যায়ে সমন্বয়ের পরামর্শ সংসদীয় কমিটির

৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠ পর্যায়ে সমন্বয়ের পরামর্শ সংসদীয় কমিটির

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি

ভোজ্যতেল-ডিম-চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি

ভোজ্যতেল-ডিম-চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি

প্রাথমিকে শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

প্রাথমিকে শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

আরও পড়ুন

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি

নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

তৃণমূলে চিকিৎসা ও উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছে সরকার: টুকু

তৃণমূলে চিকিৎসা ও উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছে সরকার: টুকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম