Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভোজ্যতেল-ডিম-চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি

Icon

বাসস

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম

ভোজ্যতেল-ডিম-চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ভোজ্যতেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পিঁয়াজ  ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগসাজশমূলক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে বৈঠক হয়।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু, হেলেন জেরিন খান, মোহাম্মদ কামাল হোসেন, গাজী এনামুল হক এবং আব্দুল মুনতাকিম অংশগ্রহণ করেন।

বৈঠকে টিসিবি কার্ডসহ বিভিন্ন সেবামূলক কার্ড প্রদানের ক্ষেত্রে সমন্বিত প্রক্রিয়া অবলম্বনের পরামর্শ দেওয়া হয় এবং প্রকৃত প্রাপককে কার্ড প্রদানে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।

এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

বাংলাদেশকে বর্তমানে স্বল্পোন্নত দেশের তালিকা হতে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশের সাথে বাণিজ্যিক কার্যক্রম ও চুক্তি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

সর্বোপরি দেশের সকল পর্যায়ে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। 

কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আলোচনায় অংশগ্রহণ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের জনবল, দপ্তর সংস্থাসমূহের কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন এবং আমদানি-রপ্তানি ও সরকারের পরিচালনা ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়। 

বৈঠকে গত তিন বছরের নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য এবং স্থানীয় খুচরা বাজার মূল্যের ব্যবধানের ওপর বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথ প্রতিবেদন পেশ  করা হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধান, তদন্ত, মামলার রায় ও আদেশের ফলে বাজারে প্রতিযোগিতা বিরোধী চুক্তি, যোগসাজশ, কৃত্রিম সংকট সৃষ্টি, সরবরাহ নিয়ন্ত্রণ ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মতো কার্যক্রম নিরুৎসাহিত করার চেষ্টা অব্যাহত আছে মর্মে অবহিত করা হয়। 

বৈঠকে কমিটি কর্তৃক বিদেশে বাণিজ্য মিশনে কর্মরত কর্মকর্তাদের পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষা-জ্ঞানসম্পন্ন এবং অভিজ্ঞতা বিবেচনার প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে।

বৈঠকে বাণিজ্য সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের প্রধানগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোজার আগেই অস্থির ভোজ্যতেলের বাজার, ফের দাম বাড়ানোর পাঁয়তারা

রোজার আগেই অস্থির ভোজ্যতেলের বাজার, ফের দাম বাড়ানোর পাঁয়তারা

সিঙারা-পুরির পোড়া তেলে স্বাস্থ্যঝুঁকি, সেই তেলেই মিলছে জ্বালানির সম্ভাবনা

সিঙারা-পুরির পোড়া তেলে স্বাস্থ্যঝুঁকি, সেই তেলেই মিলছে জ্বালানির সম্ভাবনা

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব

সংসদীয় কমিটির কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

আরও পড়ুন

এশিয়া টাইমসের নিবন্ধ বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া বয়ান’ ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া বয়ান’ ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

গার্মেন্টস মালিকরা যত টাকা বেতন দিতে চান শ্রমিকদের

গার্মেন্টস মালিকরা যত টাকা বেতন দিতে চান শ্রমিকদের

রোজার আগেই অস্থির ভোজ্যতেলের বাজার, ফের দাম বাড়ানোর পাঁয়তারা

রোজার আগেই অস্থির ভোজ্যতেলের বাজার, ফের দাম বাড়ানোর পাঁয়তারা

উপদেষ্টা জাহেদ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম