Logo
Logo
×

Advertisement

জাতীয়

৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠ পর্যায়ে সমন্বয়ের পরামর্শ সংসদীয় কমিটির

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম

৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠ পর্যায়ে সমন্বয়ের পরামর্শ সংসদীয় কমিটির

Advertisement

রাষ্ট্র মেরামতে মননশীলতার পরিবর্তন ঘটিয়ে জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠ পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

তারা বলেছে, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত, প্রশাসনিক বা বাস্তব কোনো প্রতিবন্ধকতা থাকলে তা স্পষ্টভাবে কমিটির সামনে তুলে ধরতে হবে। কোনো বিষয় গোপন না করে প্রয়োজনীয় তথ্য, প্রাসঙ্গিক নথি এবং বাস্তব পরিস্থিতি উপস্থাপন করতে হবে।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এ নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি সাঈদ আহমেদ এতে সভাপতিত্ব করেন। 

কমিটি সরকারের বাজেট বরাদ্দের আলোকে মন্ত্রণালয়াধীন যেসব প্রকল্পের কার্যক্রমে ধীরগতি রয়েছে, তা অনুসন্ধানের সুপারিশ করে। একই সঙ্গে ‘সবার উপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে কোনো প্রকার অসহযোগিতা বা অবহেলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে।

বৈঠকে কমিটির সভাপতি বলেন, আমরা চাই নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে এবং একই সঙ্গে জবাবদিহি নিশ্চিত করতে হবে। ডিজিটাল সেবা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিকের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হয়, ফলে সেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। 

তিনি আরও বলেন, সমস্যা সমাধানে আমাদের আগের ধ্যান-ধারণা থেকে বের হয়ে এসে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী কোনো দলের, ব্যক্তির বা গোষ্ঠীর নন। সবাই মিলে দেশ ও দশের জন্য কাজ করতে হবে।

বৈঠকে কমিটির সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), শাহজাহান চৌধুরী, মো. আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার রানু ও মো. নূরুল ইসলাম অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতারণার মামলায় গ্রেফতার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

প্রতারণার মামলায় গ্রেফতার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি

নন-ক্যাডারে বড় পদোন্নতি

নন-ক্যাডারে বড় পদোন্নতি

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিন বরখাস্ত

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিন বরখাস্ত

আরও পড়ুন

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

সাত বছর পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্নয়নকাজের আইনি বাধা কাটল

সাত বছর পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্নয়নকাজের আইনি বাধা কাটল

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় ডিবি কর্মকর্তার সাক্ষ্য

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় ডিবি কর্মকর্তার সাক্ষ্য

গণতন্ত্রকে সমুন্নত রাখতে সরকার আন্তরিক: ডেপুটি স্পিকার

গণতন্ত্রকে সমুন্নত রাখতে সরকার আন্তরিক: ডেপুটি স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম