Logo
Logo
×

Advertisement

জাতীয়

গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম

গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক।

Advertisement

বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে গঙ্গা চুক্তির সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

গঙ্গা নিয়ে বিদ্যমান চুক্তির ধারাবাহিকতা বজায় থাকবে, নাকি নতুন করে চুক্তি নবায়ন করা হবে, সে বিষয়ে তারা জানতে চেয়েছে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে পদ্মা ব্যারাজ প্রকল্পের অংশ হিসেবে আগামী ২৫ অক্টোবর পাবনার সুজানগরে কমিটির সদস্যরা পরিদর্শনে যাবেন বলে জানানো হয়। 

কমিটিকে জানানো হয়, আগামী বছর ফেব্রুয়ারি মাসে পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ উদ্বোধন করা সম্ভব হবে।

বৈঠকে জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং যমুনা নদীর বামতীর, পুরাতন ব্রহ্মপুত্র ও আলাই নদীর তীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য বলা হয়। 

এছাড়া রাজশাহী ও নাটোর জেলার বারনই নদী পুনঃখনন, দূষণমুক্ত ও দখলমুক্ত করা, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নাফ নদসংলগ্ন পোল্ডার পুনর্বাসন এবং গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এ ই সুলতান মাহমুদ বাবু, মাজহারুল ইসলাম, মো. ফরিদুল কবীর তালুকদার, মো. ইজ্জত উল্লাহ, মো. অলি উল্লাহ এবং মো. মশিউর রহমান খান বৈঠকে অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: এ্যানি

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: এ্যানি

পদ্মা ব্যারেজ উদ্বোধনের সময় জানালেন পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারেজ উদ্বোধনের সময় জানালেন পানিসম্পদমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছেন যারা

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছেন যারা

খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

আরও পড়ুন

সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি

সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল

‘টাক থাকুন, স্বাধীন থাকুন’ দিবস আজ

‘টাক থাকুন, স্বাধীন থাকুন’ দিবস আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম