Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্বে জহরত আদিব চৌধুরী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্বে জহরত আদিব চৌধুরী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুর্নগঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে সরকারি দলের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম (বরগুনা-২) কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়।

পুনর্গঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরীকে। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত এবাদুর রহমান চৌধুরীর কন্যা ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তবে তিনি কেবল ‘পারিবারিক ঐতিহ্যে’ নয়, বরং নিজের বর্ণাঢ্য শিক্ষা ও কর্মজীবন দিয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। জহরত আদিব চৌধুরী সাবেক সচিব ব্যারিস্টার মো. হায়দার আলীর ছেলে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মুহাম্মদ জিসান হায়দারের স্ত্রী।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন- ঢাকা-২ আসনের এমপি আমানুল্লাহ আমান, পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশারফ হোসেন, খুলনা-৪ আসনের এমপি এস কে আজিজুল বারী,  চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৭ আসনের এমপি হুম্মাম কাদের চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এমপি সঞ্জিদা ইসলাম,  কুমিল্লা-১১ আসনের এমপি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও ঢাকা-১৪ আসনের এমপি মীর আহমেদ বিন কাসেম। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম