Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

নতুন দায়িত্ব পেলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

মোহাম্মদ নুরুল ইসলাম মনি

Advertisement

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে সরকারি দলের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি (বরগুনা-২) কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে তা কণ্ঠভোটে পাশ হয়।

পুনর্গঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম মনিকে। এতে অন্যান্য সদস্যরা হলেন— শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দীন আহমেদ অপু,  দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোসাম্মৎ তাহসিনা রুশদি, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কায়সার আহমেদ, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, পাবনা-১ আসনের সংসদ সদস্য মো. নাজিবুর রহমান, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী- জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪০, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে ওই বিধিগুলোতে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য উল্লিখিত সংসদ সদস্যদের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম