ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোববার (১৪ সেপ্টেম্বর) কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্ভোদনের প্রাক্কালে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয়ই বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত সংলাপ ও প্রতিনিধিদল বিনিময়ের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
বৈঠক শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিককে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাকিস্তানের স্পিকারও বাংলাদেশের স্পীকার ও ডেপুটি স্পিকারকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

