Logo
Logo
×

Advertisement

জাতীয়

নতুন নামে যাত্রা শুরু করল র‌্যাব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

নতুন নামে যাত্রা শুরু করল র‌্যাব

Advertisement

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন নামে যাত্রা শুরু করেছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে বিশেষায়িত এই ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।

বাহিনীপ্রধান আহসান হাবীব পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে গেজেট প্রকাশিত হয়েছে। র‌্যাবের নাম পরিবর্তন করে বুধবার থেকেই এসআরবি নামে সব কার্যক্রম শুরু করা হয়েছে।

নতুন বাহিনীর সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও পরিবর্তনের বিষয়টি দেখা গেছে। সেখানে র‌্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করা হয়েছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করা হচ্ছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাশ হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন কাঠামোটি আইনি রূপ পায়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করল ইউনিটটি।

২০০৪ সালের ২৬ মার্চ তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে র‌্যাব গঠিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন অভিযানে বাহিনীটির ভূমিকা আলোচিত হলেও পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‌্যাব এবং বাহিনীর তৎকালীন ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

জুলাই গণঅভ্যুত্থানের পর র‌্যাব বিলুপ্ত করে বাহিনীটির কাঠামো পুনর্গঠনের দাবি ওঠে। ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটিও র‌্যাব বিলুপ্তির সুপারিশ করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাবে কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে নতুন পরিচয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠন করেছে সরকার। ফলে র‌্যাব নামে পুরোনো কাঠামোর কার্যক্রমের অবসান ঘটিয়ে নতুন নামে পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হিসেবে কার্যক্রম চালাবে এসআরবি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

র‌্যাব থেকে নতুন নামে বাহিনী, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কি?

র‌্যাব থেকে নতুন নামে বাহিনী, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কি?

র‍্যাব থেকে এসআরবি: পরিবর্তন আসছে যেসব জায়গায়

র‍্যাব থেকে এসআরবি: পরিবর্তন আসছে যেসব জায়গায়

র‌্যাব থেকে এসআরবি

র‌্যাব থেকে এসআরবি

হলো এসআরবি, থাকল র‌্যাবের প্রায় সবই

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে বিল পাশ হলো এসআরবি, থাকল র‌্যাবের প্রায় সবই

র‌্যাব নাম বিলুপ্ত করে আসছে এসআরবি

সংসদে বিল উত্থাপন র‌্যাব নাম বিলুপ্ত করে আসছে এসআরবি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সারা দেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সারা দেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা

আরও পড়ুন

সরকারের বার্তায় তাদের মধ্যে ঢুকে গেছে ভয়

সরকারের বার্তায় তাদের মধ্যে ঢুকে গেছে ভয়

দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী

দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী

বাংলাদেশ অংশীদারত্বে বিশ্বাসী: তারেক রহমান

বাংলাদেশ অংশীদারত্বে বিশ্বাসী: তারেক রহমান

‘রেশম, তাঁত ও পাটপণ্যের মতো সম্ভাবনাময় খাতের উন্নয়নে কাজ চলছে’

‘রেশম, তাঁত ও পাটপণ্যের মতো সম্ভাবনাময় খাতের উন্নয়নে কাজ চলছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম