Logo
Logo
×

Advertisement

জাতীয়

অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত।

Advertisement

অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন পাল্টে গেছে, প্রতিরোধেও ডিজিটাল প্রযুক্তিতে আসতে হয়েছে। তবে পুলিশকে এখনও আধুনিকায়ন করা সম্ভব হয়নি।

তিনি বলেন, থানা ও উপজেলা পর্যায়ে মডার্ন সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপন করা হবে।

ক্রাইম রিপোর্টারদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রাইম রিপোর্টারদের জন্মই হয়েছে ঝুঁকি নিয়ে কাজ করার জন্য। যারা ঝুঁকি নিয়ে ক্রাইম রিপোর্ট করছে, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়ে কাজ করা যেতে পারে।

আইনের সংশোধন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আইনের সংশোধন প্রয়োজন, প্রচলিত আইনে অপরাধীদের গ্রেফতার করলেও আবার জামিনে বেরিয়ে যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবসমাজের প্রায় প্রতিটি অপরাধের পেছনেই জুয়া ও মাদকের হাত রয়েছে।

তিনি বলেন, আগে গবেষণা করতে হবে অপরাধ কেন হয়, পরে তা নির্মূল করে অপরাধ কমিয়ে আনতে হবে। সেজন্য কাজ চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগুন শর্টসার্কিট থেকে নয়, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারীদের দায়মুক্তি দিয়েছেন: আসিফ মাহমুদ

আগুন শর্টসার্কিট থেকে নয়, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারীদের দায়মুক্তি দিয়েছেন: আসিফ মাহমুদ

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

আরও পড়ুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম