Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। ফাইল ছবি

Advertisement

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি ঢালছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যরা পরিকল্পিতভাবে অসহিষ্ণু আচরণ করছেন। তার মতে, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে জামায়াত ও এনসিপি।

তিনি লেখেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধীদল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পরিকল্পিতভাবে অশোভন আচরণ করছে, যা অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ৯০ বিরোধীদলীয় এমপির আচরণে এর প্রতিফলন দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, একদিকে বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর রয়েছে, অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো নয়। সব মিলিয়ে আওয়ামী লীগ আগুন দিচ্ছে এবং জামায়াত-এনসিপি তাতে ঘি ঢেলে সেই নাশকতার দায়কে সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

বিরোধীদলের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, আওয়ামী দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধীদল রাজপথে থাকবে—এমন কথা তারা একবারের জন্যও বলছে না। বরং সরকার দুর্বল হলে তারা ক্ষমতায় যেতে পারবে, এই আশায় তারা চাচ্ছে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালিয়ে যাক। এ সময় জামায়াত জাতীয় পার্টির মতো ফাঁদে পড়েছে বলেও তিনি পুনরায় উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে তিনি অভিযোগ করেন, গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়ে তারা বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে। তবে আওয়ামী ও জামায়াতি ফ্যাসিবাদের এই যৌথ মিশন কখনো সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

রাশেদ খাঁনের ক্ষোভ হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম?

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘আ.লীগ সন্ত্রাসীরা ছাড় পাবে না’

নুসরাতের বাড়িতে হামলা ‘আ.লীগ সন্ত্রাসীরা ছাড় পাবে না’

ক্ষমতাচ্যুত আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান

ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান

আরও পড়ুন

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম