Logo
Logo
×

Advertisement

জাতীয়

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানান নুসরাত তাবাসসুম।

বিষয়টি বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে উত্থাপিত হয়। বিষয়টি সংসদে উত্থাপন করে বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানতে চান, ঘটনার পরপরই কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, সেখানে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। অথচ ঘটনাস্থলে কোনো ফরেনসিক দলই যায়নি। সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা মেরে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলা যাবে কিনা?

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যেই বাড়িতে আগুন লেগেছে সেই বাড়িতে কেউ থাকতো না, নুসরাতের বাবা-মা আরেকটি বাড়িতে ছিলেন। আগুন লাগা বাড়িতে শুধু দুইটা ছাগল ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল।  

মন্ত্রী বলেন, এমপি নুসরাতের বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে- তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে প্রাথমিকভাবে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। পরিত্যক্ত বাড়ি ও বৈদ্যুতিক ওয়্যারিং পুরাতন হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।

বিস্তারিত আসছে........

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে

কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে

নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা

নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত

শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু

শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু

নুসরাত বাড়িতে আগুনের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল আজ

নুসরাত বাড়িতে আগুনের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল আজ

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা শারমিন

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা শারমিন

আরও পড়ুন

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম