জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা শারমিন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
সামান্তা শারমিন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল, প্রধান বিরোধীদল সবাই হাত মুছে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন এসব কথা লেখেন।
পোস্টে তিনি লিখেছেন, নুসরাতের বাড়িকে, ওদের আদরের ‘তারা’কে পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। সংসদ সদস্য বা এনসিপি নেতা হওয়ার জন্য নয়, বরং জুলাইয়ের সমন্বয়ক বলে এবং নুসরাত বা হাসিবদের এই পরিচয় শুধু আওয়ামী লীগের জন্যই ত্রাস এমন ভাবলে ভুল হবে।
তিনি আরও লেখেন, জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল, প্রধান বিরোধীদল সবাই হাত মুছে ফেলেছে।
শারমিন লেখেন, জুলাই রক্ষায় ২৪-এর গণঅভ্যুত্থানের পরে ২৬ সালের নির্বাচন থেকে প্রাপ্ত সংসদের প্রয়োজনীয়তা বা কার্যকারিতা আছে কিনা তা এখন প্রমাণ করতে হবে।

