Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

সংবাদ সম্মেলন ডেকেছেন নুসরাত তাবাসসুম

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

সংবাদ সম্মেলন ডেকেছেন নুসরাত তাবাসসুম

Advertisement

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জানিয়েছেন, আজ বেলা ১১টায় নিজের বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো ঘটনা তুলে ধরবেন তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘খুব বেশি কিছু বলার অবস্থায় আমি নেই। জরুরি তথ্যের জন্য এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন।’

এ সময় তিনি বেলা ১১টায় নিজের বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো ঘটনা তুলে ধরবেন বলেও জানান। তবে দুপুর ১২টা বাজলেও শুরু হয়নি তার সংবাদ সম্মেলন।

প্রসঙ্গত, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ ঘটনার কথা জানান তিনি।

পোস্টে নিজের বাড়ির পুড়ে যাওয়া স্মৃতির কথা তুলে ধরে নুসরাত তাবাসসুম লেখেন, ‘আমার দাদার বানানো বাড়িঘর, আমাদের বড় হওয়া, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল ‘তারা’।’

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। এসব করে কি আর করবে!’

বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের কথা জানিয়ে নুসরাত আরও লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

নুসরাতের বাবা হালিম টম জানান, তারা বর্তমানে নতুন বাড়িতে বসবাস করেন। পুরোনো বাড়িটিতে গবাদিপশু রাখা হয়। মাঝেমধ্যে আত্মীয়স্বজন এলে সেটি ব্যবহার করা হয়। আগুনে বাড়ির সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মারা গেছে একটি ছাগলও।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নুসরাত বাড়িতে আগুনের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল আজ

নুসরাত বাড়িতে আগুনের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল আজ

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা শারমিন

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা শারমিন

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

‘পেট্রোল বোমায়’ পুড়ল বাড়ি, মরল এমপি নুসরাতের আদরের ‘তারা’

‘পেট্রোল বোমায়’ পুড়ল বাড়ি, মরল এমপি নুসরাতের আদরের ‘তারা’

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

তাসনিম জারার পদত্যাগের বিষয়ে এবার মুখ খুললেন এমপি নুসরাত

তাসনিম জারার পদত্যাগের বিষয়ে এবার মুখ খুললেন এমপি নুসরাত

আরও পড়ুন

সংবাদ সম্মেলন ডেকেছেন নুসরাত তাবাসসুম

সংবাদ সম্মেলন ডেকেছেন নুসরাত তাবাসসুম

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন

সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন

গোলাম মাওলা রনির পোস্ট অনন্ত জলিলের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত

অনন্ত জলিলের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম