Logo
Logo
×

Advertisement

বিনোদন

গোলাম মাওলা রনির পোস্ট

অনন্ত জলিলের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

অনন্ত জলিলের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত

ফাইল ছবি

Advertisement

সাম্প্রতিক সময়ে আর্থিক সংকট ও ব্যাংকঋণের কারণে ঢালিউড অভিনেতা ও গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের বেশ কয়েকটি কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) থেকে নেওয়া প্রায় ২২৬ কোটি ৭৫ লাখ টাকার খেলাপি ঋণের বিষয়ে তাকে এবং তার প্রতিষ্ঠানকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। 

এমন পরিস্থিতিতে তার কারখানার হাজার হাজার শ্রমিকের ভবিষ্যৎ এবং কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানা গেছে। অভিনেতা অনন্ত জলিলের চলমান ব্যবসায়িক ও আর্থিক সংকটে এই দুঃসময়ে রাষ্ট্রের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এমন কথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিলের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত। কারণ তার প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার শ্রমিক কাজ করে থাকেন এবং তার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।

তিনি বলেন, সেই তুলনায় তার দেনার পরিমাণ মাত্র ২০০ কোটি টাকা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

সাই পল্লবীর অভিনয় নিয়ে ‘ব্যঙ্গ’

সাই পল্লবীর অভিনয় নিয়ে ‘ব্যঙ্গ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম