Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নুসরাতের বাড়িতে হামলা

‘আ.লীগ সন্ত্রাসীরা ছাড় পাবে না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

‘আ.লীগ সন্ত্রাসীরা ছাড় পাবে না’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ফাইল ছবি

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথমে নুসরাত তাবাসসুম নিজেই এ তথ্য জানিয়েছেন।

নুসরাতে বাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো। 

‘জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসন্ত্রাসের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটেছে। পাশেই ২০ মিটার দূরে তিন তলা বাড়িতে নুসরাত তাবাসসুমের মা-বাবা থাকেন। টিনের বাড়িটি মূলত নুসরাত তাবাসসুমের বাবার পুরাতন বাড়ি। সেখানে গরু, হাঁস মুরগি, কবুতর পালন এবং পুরাতন মালামাল রাখা হয় এবং বাড়ির কেয়ারটেকারও সেখানে থাকেন।

স্থানীয় প্রশাসনের তথ্য মতে, রাস্তা থেকে বাড়িটি লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। নতুন বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও পুরাতন বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় অপরাধীদের চিহ্নিত করতে কিছুটা সময় লাগছে। তবে কুষ্টিয়া পুলিশ সুপার, দৌলতপুর থানার ওসিসহ স্থানীয় পুলিশ প্রশাসন এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য ঢাকা থেকেও পুলিশের একটি বিশেষজ্ঞ টিম যাচ্ছে। অগ্নিসন্ত্রাসের এ ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে পুলিশ-প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। 

আশা করি, শিগগিরই অগ্নিসন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত আওয়ামী দুর্বৃত্তরা গ্রেফতার হবে। জুলাই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত যেকারো ওপর হামলা, বাড়িঘর আগুনসহ আওয়ামী দুর্বৃত্তদের যেকোনো নাশকতাকে শক্তভাবে মোকাবিলা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসীরা ন্যূনতম ছাড় পাবে না, ইনশাআল্লাহ। আওয়ামী অপশক্তিকে মোকাবিলা করতে সরকারের পাশাপশি গণঅভ্যুত্থানের শক্তি সমূহকেও সজাগ থাকতে হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ

নাহিদ আহ্বায়ক হলে আসিফ কেন ৬ নম্বরে, প্রশ্ন তুললেন সামান্তা শারমিন

নাহিদ আহ্বায়ক হলে আসিফ কেন ৬ নম্বরে, প্রশ্ন তুললেন সামান্তা শারমিন

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান

ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান

২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি, কারা থাকছেন

২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি, কারা থাকছেন

যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

আরও পড়ুন

শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু

শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু

নুসরাতের বাড়িতে হামলা ‘আ.লীগ সন্ত্রাসীরা ছাড় পাবে না’

‘আ.লীগ সন্ত্রাসীরা ছাড় পাবে না’

নুসরাত বাড়িতে আগুনের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল আজ

নুসরাত বাড়িতে আগুনের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল আজ

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা শারমিন

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা শারমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম