Logo
Logo
×

Advertisement

এনসিপি

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪০ এএম

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

আগুনে ক্ষতিগ্রস্ত সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়ি। বৃহস্পতিবার তোলা ছবি -যুগান্তর

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে দৌলতপুর থানায় মামলাটি করেন নুসরাত তাবাসসুম। 

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।

নুসরাত তাবাসসুম জানান, বাড়িটিতে সাতজন মানুষ বসবাস করেন, যাদের মধ্যে একাধিক বৃদ্ধ রয়েছেন। রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। পরে পরপর তিনটি বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখেন তারা। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। এ ছাড়া আগুনে তিনটি ছাগল পুড়ে মারা যায়। এতে আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নুসরাত তাবাসসুমের অভিযোগ, পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি জানান, ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতর্কতামূলক ও হুমকিস্বরূপ একটি পোস্ট দেন। এর পর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তার বাড়িতে পরপর বিস্ফোরণের শব্দ হয়। বিস্ফোরণের ধরণ দেখে তার ধারণা, এটি পেট্রোল বোমা হামলা। পুরো ঘটনাকে সুপরিকল্পিত হামলা বলে দাবি করেন তিনি।

এদিকে ঘটনার পর সংসদ সদস্যের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় বিজিবি সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যদের টহল দিতে দেখা যায়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। পরে দুপুর ২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষা শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন

দুর্ঘটনা না নাশকতা সংসদে হট্টগোল

নুসরাতের বাড়িতে আগুন দুর্ঘটনা না নাশকতা সংসদে হট্টগোল

সুপরিকল্পিত হামলা, নিষিদ্ধ আ.লীগের কাজ: নুসরাত তাবাসসুম

সুপরিকল্পিত হামলা, নিষিদ্ধ আ.লীগের কাজ: নুসরাত তাবাসসুম

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপরাধী গ্রেফতার না হলে রাজপথে নামার হঁশিয়ারি এনসিপির

নুসরাতের বাড়িতে আগুন অপরাধী গ্রেফতার না হলে রাজপথে নামার হঁশিয়ারি এনসিপির

আরও পড়ুন

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নুসরাতের বাড়িতে আগুন অপরাধী গ্রেফতার না হলে রাজপথে নামার হঁশিয়ারি এনসিপির

অপরাধী গ্রেফতার না হলে রাজপথে নামার হঁশিয়ারি এনসিপির

বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম