Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নুসরাতের বাড়িতে আগুন

অপরাধী গ্রেফতার না হলে রাজপথে নামার হঁশিয়ারি এনসিপির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

অপরাধী গ্রেফতার না হলে রাজপথে নামার হঁশিয়ারি এনসিপির

Advertisement

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পড়েছে দলটি। 

অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির ক্ষুব্ধ নেতাকর্মীরা।

প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেছেন, ‘একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা মেরে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো অপরাধীদের কাউকে গ্রেফতার করতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপরাধীদের দ্রুত গ্রেফতার করা না হলে আমরা রাজপথে নামব।’

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। 

বিক্ষোভ মিছিল থেকে তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। মিছিলে নেতৃত্ব দেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন যুগান্তরকে বলেন, সংসদ সদস্যের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনায় প্রমাণিত হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন চরম অবনতির দিকে যাচ্ছে। সরকার তথা স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থ হচ্ছেন। অপরাধীদের আটক করতে ব্যর্থ হওয়ায় পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা একের পর এক এমন নাশকতার সুযোগ পাচ্ছে।

মনিরা শারমিন আরও বলেন, একজন সংসদ সদস্যের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, কিন্তু সরকার এর সঠিক কোনো জবাব দিতে পারছে না। সরকার যদি জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে ব্যর্থ হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।’

বৃহস্পতিবার সকালে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে।’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলম মিতু তার ফেসবুক পোস্টে কড়া প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করেছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের।’

তিনি আরও লেখেন, ‘বহু আগে বাড়িঘর, জীবনের মায়া ত্যাগ করেছি আমরা।’

এ প্রসঙ্গে বৃহস্পতিবার সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মানুষের বাড়িঘর, গাড়িঘোড়ায় আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না। যারা জীবনের মায়া না করে রাস্তায় নেমেছিল, আগুন দেখিয়ে তাদের সরিয়ে নিজেদের জায়গা করে নিতে পারবেন না।’

হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি আরও লেখেন, ‘নুসরাত তাবাসসুমের বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই আগুন-সন্ত্রাস শুরুতেই থামাতে না পারলে এটা ছড়াবে। সরকারে যারা আছেন, মানুষের জানমালের নিরাপত্তা আপনাদের দায়িত্ব। এটা ভুলে যাবেন না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

নুসরাতের বাড়িতে আগুন মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে

কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে

নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা

নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা

আরও পড়ুন

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নুসরাতের বাড়িতে আগুন অপরাধী গ্রেফতার না হলে রাজপথে নামার হঁশিয়ারি এনসিপির

অপরাধী গ্রেফতার না হলে রাজপথে নামার হঁশিয়ারি এনসিপির

বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম