Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

ওসি রাকিবুল

Advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন শাখার ডিসি আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে রাকিবুলকে নিয়ে বিতর্ক হচ্ছিল।

আখতার হোসেন যুগান্তরকে বলেন, প্রশাসনিক কারণে রাকিবুল ইসলামকে ডিএমপি হেডকোয়ার্টারের সিআরও শাখায় সংযুক্ত করা হয়েছে। 

প্রসঙ্গত, সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের তথ্য জানায় ডিএমপি। তবে এখনও ভাইরাল অডিওটির বিষয়ে ওসি রাকিবুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অডিও রেকর্ডটিতে বর্তমান সরকার, পুলিশ বাহিনী নিয়েও নানা নেতিবাচক মন্তব্য করতে শোনা যায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম