ভাইরাল অডিওটি এআই দিয়ে তৈরি, দাবি ওসি রাকিবুলের
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
রাকিবুল ইসলাম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত অডিও ভাইরালের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
এরপর নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়ে রাকিবুল দাবি করেন, ভাইরাল অডিওটি এআই দিয়ে তৈরি।
পোস্টে তিনি লেখেন, অ্যাডভান্স এআই ছাড়া এটা আর কিছু না। এ যুগে এআই দিয়েও ফাঁসানো যায় মানুষকে এই অডিও না শুনলে বুঝাই যাবে না। গণমাধ্যমের প্রতি অনুরোধ যাচাই-বাছাই না করে প্রচারের নামে অপ্রচার করলে একটা মানুষের মানসম্মান ধ্বংস হতে পারে এটাও তাদের জানা দরকার অথচ আমার নামে যে অপ্রচার করা হচ্ছে সেটা আমি কখনো বলিও নাই। আল্লাহ সবার উত্তম মঙ্গল করুন।
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে অডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা মহলে আলোচনা ও সমালোচনার মধ্যে ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

