‘নোংরা পা দিয়ে খাবার তৈরির দৃশ্যের’ বিষয়ে যা জানা গেল
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে নোংরা পা ব্যবহার করে এক নারী খাবার প্রস্তুত করছেন বলে দাবি করা হচ্ছে।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের যাচাইয়ে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করে ভুয়া তথ্য হিসেবে প্রচার করা হয়েছে।
ভিডিওটির উৎস সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে ‘sorak7ng’ ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৩ জুলাই প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। অনুসন্ধানে এটিকেই আলোচিত ভিডিওটির সম্ভাব্য মূল উৎস হিসেবে শনাক্ত করা হয়েছে।
বিষয়টি আরও নিশ্চিত হতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে পারিপার্শ্বিক পরিবেশে কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
তাছাড়া, অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি আসল হওয়ার দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রচারিত ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ এ বিশ্লেষণ করলে ভিডিওটি এআই তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ দেখা যায়।
সুতরাং, নোংরা পা দিয়ে নারীর খাবার তৈরির দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে এআইয়ের সাহায্যে তৈরি।
