Logo
Logo
×

Advertisement

জাতীয়

আবারও কমল গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ এএম

আবারও কমল গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার

Advertisement

কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। 

এর ফলে আরএলএনজি তথা দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশখালী এলাকায় বৈরী আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছে। এ কারণে আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় জাতীয় সঞ্চালন লাইনে মোট গ্যাস সরবরাহও কিছুটা কমেছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টায় জাতীয় সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ ছিল ৫৯ কোটি ঘনফুট। একই সময়ে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের যোগান ছিল ১৬১ কোটি ঘনফুট। অভ্যন্তরীণ গ্যাস ও এলএনজি মিলিয়ে ওই সময়ে জাতীয় সঞ্চালন লাইনে মোট গ্যাস সরবরাহ হয়েছে ২২১ কোটি ঘনফুট।

পেট্রোবাংলা জানিয়েছে, বঙ্গোপসাগরের আবহাওয়ার উন্নতি হলে এলএনজি স্থানান্তর প্রক্রিয়া স্বাভাবিক হবে। এরপর গ্যাস সরবরাহও বাড়বে এবং দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে সংস্থাটি।

সাময়িক এই পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সামিটের টার্মিনাল থেকে ফের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সামিটের টার্মিনাল থেকে ফের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট

সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট

আজ থেকে টানা ৪ দিন ঢাকাসহ সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে

আজ থেকে টানা ৪ দিন ঢাকাসহ সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে

সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

আরও পড়ুন

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

দুপুরের মধ্যে যে ২ জেলায় ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে যে ২ জেলায় ঝড়ের শঙ্কা

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম