Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ এএম

জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Advertisement

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে (বাংলাদেশ সময় শুক্রবার ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে) জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির অধিবেশনে ভাষণ শুরু করেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ভাষণে যেকোনো সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হওয়া উচিত বলে উল্লেখ করেন তারেক রহমান।

তিনি বলেন, বিবাদমান রাষ্ট্রগুলোর মধ্যে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থরক্ষা এবং সম্মান ও মর্যাদা রক্ষাই হওয়া উচিত দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক সম্পর্কের ভিত্তি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রত্যাশা এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ, যেখানে মারণাস্ত্র নয়; বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি-তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা।

এমন একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে দেখতে চায় বলেও জানান তিনি।

বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন খাতের বাজেট সামরিক খাতে সরিয়ে নেওয়ার প্রবণতাকে বিশ্বশান্তির অন্তরায় হিসেবে উল্লেখ করেন তারেক রহমান।

শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

বিশ্ব মানবতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যেকোনো উদ্যোগের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে ভাষণ শেষ করেন প্রধানমন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান-এরদোগানের বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর রাতেও মন্ত্রীদের ফোন করে কাজের খোঁজ নেন প্রধানমন্ত্রী

গভীর রাতেও মন্ত্রীদের ফোন করে কাজের খোঁজ নেন প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

কপ-৩১ শীর্ষ সম্মেলন তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

আরও পড়ুন

ডিসেম্বরে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

ডিসেম্বরে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম