Logo
Logo
×

Advertisement

জাতীয়

ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি সংকুচিত করার চেষ্টায় এফডিইবি’র ক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি সংকুচিত করার চেষ্টায় এফডিইবি’র ক্ষোভ

এফডিইবির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মো. আব্দুছ ছাত্তার শাহ এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়।

Advertisement

সরকারিভাবে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদ সবার জন্য উন্মুক্ত করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)। এই অপচেষ্টা অবিলম্বে বন্ধ না করা হলে দেশজুড়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।  

রোববার (২৭ সেপ্টেম্বর) এফডিইবির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মো. আব্দুছ ছাত্তার শাহ এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অবকাঠামো, বিদ্যুৎ, পানি, সড়ক, রেল ও গণপূর্তসহ বিভিন্ন কারিগরি ক্ষেত্রে উপ-সহকারী প্রকৌশলী পদে দীর্ঘদিন ধরে সরকারের নির্ধারিত জনবল কাঠামো অনুযায়ী দায়িত্ব পালন করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এটি কোনো অনুকম্পা নয়, বরং রাষ্ট্রের প্রয়োজন ও বিদ্যমান সরকারি বিধি-বিধানের ভিত্তিতে গড়ে ওঠা একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা।  

নেতারা অভিযোগ করেন, সম্প্রতি একটি বিশেষ মহল অসংগতভাবে বিভিন্ন সংস্থায় নিয়োগবিধি সংশোধনের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের পদ ও পদোন্নতি সংকুচিত করার অপচেষ্টা চালাচ্ছে। এর ধারাবাহিকতায় ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের সুযোগ দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে।   

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানে অযৌক্তিক ও একতরফাভাবে নিয়োগবিধি সংশোধনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ সংখ্যা ও পদোন্নতি সংকুচিত করে দীর্ঘদিনের অর্জিত অধিকার খর্ব করা হচ্ছে। পিডিবি, ডিপিডিসি, নেসকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। বৈষম্যমূলক ‘পদোন্নতি জ্যেষ্ঠতা নীতিমালা’ প্রণয়ন করে বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। হয়রানিমূলক মামলার অজুহাতে শত শত পদে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ আটকে রাখা হয়েছে। 

এ ব্যাপারে এফডিইবি বলছে, একটি পেশার অধিকার প্রতিষ্ঠার নামে অন্য একটি স্বীকৃত কারিগরি পেশার জন্য নির্ধারিত ক্ষেত্র সংকুচিত করার কোনো উদ্যোগ গ্রহণযোগ্য নয়। এই পদ উন্মুক্ত করা হলে বিপুলসংখ্যক ডিপ্লোমা প্রকৌশলীর কর্মসংস্থান, পদোন্নতি ও পেশাগত অধিকার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের অপতৎপরতা অবিলম্বে বন্ধ করার এবং বিদ্যমান বিধি-বিধান অনুসরণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি  জোর দাবি জানায় সংগঠনটি। অন্যথায় দেশের ৮ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও সাড়ে ৪ লক্ষাধিক পলিটেকনিক শিক্ষার্থীকে সাথে নিয়ে গণতান্ত্রিক ও সাংগঠনিকভাবে কঠোর আন্দোলনে নামার ঘোষণা করবে এফডিইবি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পুলিশের মিড লেভেল ও কিছু স্পর্শকাতর থানায় যে উপস্থিতি পাওয়া গেছে

পুলিশের মিড লেভেল ও কিছু স্পর্শকাতর থানায় যে উপস্থিতি পাওয়া গেছে

সন্তান কোলে ভোলা থেকে শাহবাগে মিতু, ‘নিয়োগপত্র পেলেই চলে যাব’

সন্তান কোলে ভোলা থেকে শাহবাগে মিতু, ‘নিয়োগপত্র পেলেই চলে যাব’

সিটি ব্যাংকের সাবেক পরিচালকের পরিবারসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সিটি ব্যাংকের সাবেক পরিচালকের পরিবারসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি সংকুচিত করার চেষ্টায় এফডিইবি’র ক্ষোভ

ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি সংকুচিত করার চেষ্টায় এফডিইবি’র ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম