Logo
Logo
×

Advertisement

জাতীয়

হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, ভর্তি ১১০৪

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, ভর্তি ১১০৪

ফাইল ছবি

Advertisement

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে। তবে একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকায়, একজন চট্টগ্রামে এবং একজন সিলেটে মারা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯০ হাজার ৫১০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় ৮৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৩৯২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৪৫১ জনের। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে মারা গেছে ১৭৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ৮৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৬০, ময়মনসিংহে ৭৯, খুলনায় ৪৪ এবং রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫০ জনের হাম শনাক্ত

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫০ জনের হাম শনাক্ত

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু

হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু

১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

আদালতে পুলিশ এমপি নজরুলের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে

এমপি নজরুলের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে

অবিবাহিত ৩ তরুণীকে নেপাল যেতে বাধা, হাইকোর্টের রুল

অবিবাহিত ৩ তরুণীকে নেপাল যেতে বাধা, হাইকোর্টের রুল

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম