Logo
Logo
×

Advertisement

জাতীয়

৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পিএম

৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

ফাইল ছবি।

Advertisement

মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এ সময়ে কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলেও উল্লেখ করা হয় সতর্কবার্তায়।

এদিকে ভারি বৃষ্টির কারণে পাঁচ জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি অতিবৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

এমতাবস্থায় পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ

যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ

ভারি বৃষ্টি ও ভূমিধসের আভাস

ভারি বৃষ্টি ও ভূমিধসের আভাস

৮ জেলায় বৃষ্টির আভাস

৮ জেলায় বৃষ্টির আভাস

৭ অঞ্চলের বজ্রসহ বৃষ্টির আভাস

৭ অঞ্চলের বজ্রসহ বৃষ্টির আভাস

আরও পড়ুন

১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী

১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম