Logo
Logo
×

Advertisement

জাতীয়

এলপি গ্যাস বিক্রি ও মজুত নিয়ে কড়া বার্তা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম

এলপি গ্যাস বিক্রি ও মজুত নিয়ে কড়া বার্তা

সংগৃহীত ছবি

Advertisement

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রি নিশ্চিত করতে অপারেটর, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের নির্দেশ দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LOAB)। নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি বিক্রি বা বিধিবহির্ভূতভাবে মজুত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এলপিজির সরবরাহ ও বাজারমূল্য নিয়ে আলোচনা হয়। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রণালয় ও LOAB-এর নেতারা অংশ নেন।

সভায় জানানো হয়, দেশে এলপিজির আমদানি পরিস্থিতি সন্তোষজনক। গত সেপ্টেম্বর মাসে ১ লাখ ৫৬ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। এর আগের মাস আগস্টেও আমদানি করা হয় ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। LOAB-এর ভাষ্য, এই সরবরাহ দেশের চাহিদার তুলনায় যথেষ্ট এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই।

সংগঠনটি জানায়, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কোনো অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা BERC নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করলে তা প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। একইভাবে বিধিবহির্ভূতভাবে এলপিজি মজুত করলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩০ সেপ্টেম্বর এক অনলাইন সভায় জেলা প্রশাসকদের বাজার মনিটরিংয়ের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

LOAB-এর পক্ষ থেকে সংগঠনের সব সদস্য কোম্পানি, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাকে অনতিবিলম্বে BERC নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে সংগঠনটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার

বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার

‘দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই’

‘দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই’

২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

চীন থেকে এলএনজি টার্মিনাল আনতে বেশি খরচও মেনে নিতে হবে

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান চীন থেকে এলএনজি টার্মিনাল আনতে বেশি খরচও মেনে নিতে হবে

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

আরও পড়ুন

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করতে চায় ইসি

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করতে চায় ইসি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

শেনজেন ভিসার সিদ্ধান্ত আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস

শেনজেন ভিসার সিদ্ধান্ত আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম