Logo
Logo
×

Advertisement

জাতীয়

সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম

সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত

ফাইল ছবি

Advertisement

টঙ্গী বিশ্ব ইজতেমা-২০২৭-এর ঘোষিত তারিখ বিবেচনায় রেখে গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে সংগঠনটি।

মঙ্গলবার (০৬ অক্টোবর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা যায়। 

তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শুরা সদস্য ও কাকরাইল তাবলীগ মার্কাজ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুবায়েরের সই করা আবেদনটি সিইসিকে জমা দেন।

আবেদনে বলা হয়, বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্মেলন। বাংলাদেশ যে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান মিলনস্থলে পরিণত হয়েছে, তার নেপথ্যে রয়েছে সুষ্ঠু ব্যবস্থাপনা ও দ্বীনি পরিবেশ। আগামী ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি গাজীপুরের স্থানীয় সরকার নির্বাচনের সময় সূচি করার ক্ষেত্রে ইজতেমার ভাবগাম্ভীর্য, আইনশৃঙ্খলা রক্ষা ও সুবিশাল জনসমাগমের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জোর দাবি জানানো হয় আবেদনপত্রে।

চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন ও ইজতেমার মতো বিশাল আয়োজনের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই দুই পর্বের ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনের সময়সীমা সেভাবেই নির্ধারণ করা প্রয়োজন, যাতে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না হয়।

আবেদনপত্রে কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্বীনি কাজে সহায়তামূলক ভূমিকার প্রশংসা করে দেশ ও আখেরাতের কল্যাণ কামনা করা হয়। বিশ্ব ইজতেমার মতো আন্তর্জাতিক ধর্মীয় আয়োজন সফল করতে নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাবলিগ নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম

তাবলিগ নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম

এনআইডি সেবায় হয়রানি বন্ধে নির্দেশনা

এনআইডি সেবায় হয়রানি বন্ধে নির্দেশনা

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

এনআইডি সেবা নিয়ে দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় কমিশন: সিইসি

এনআইডি সেবা নিয়ে দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় কমিশন: সিইসি

‘শুধু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি’

‘শুধু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি’

ইউপি নির্বাচন: ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে, নেওয়া হচ্ছে বেশকিছু পদক্ষেপ

ইউপি নির্বাচন: ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে, নেওয়া হচ্ছে বেশকিছু পদক্ষেপ

আরও পড়ুন

স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি?

৯ দফা প্রস্তাবে পে স্কেল সংশোধনের দাবি, যা আছে

৯ দফা প্রস্তাবে পে স্কেল সংশোধনের দাবি, যা আছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম