Logo
Logo
×

Advertisement

জাতীয়

সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম

সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

Advertisement

সংসদ সদস্যরা (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের সময় তাদের সঙ্গে শুধু ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক যেতে পারবেন। অন্য কাউকে গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিবালয়ের নিরাপত্তাবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়ি নিয়ে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে শুধু তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালককে সঙ্গে নিতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করে প্রবেশের ব্যবস্থা করতে হবে।

সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে একাধিক ব্যক্তির সচিবালয়ে প্রবেশের ঘটনা নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। অনেক ক্ষেত্রে একটি গাড়িতে চার থেকে পাঁচজনকে নিয়ে সচিবালয়ে ঢোকেন এমপিরা। তাদের প্রত্যেকের প্রবেশের অনুমতি রয়েছে কিনা, তা যাচাই করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

বিশেষ করে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের গাড়িতে থাকা অতিরিক্ত ব্যক্তিদের বিষয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে পারেন না বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এখানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। অনুমোদন ছাড়া বা প্রয়োজনীয় যাচাই ছাড়াই অতিরিক্ত ব্যক্তির প্রবেশ নিরাপত্তা ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি করতে পারে।

এ কারণে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে প্রবেশকারীদের সংখ্যা সীমিত করার পাশাপাশি তাদের পরিচয় ও অনুমোদন যাচাই বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা কার্যকর হলে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরানো হচ্ছে সচিবালয়

সরানো হচ্ছে সচিবালয়

নন-ক্যাডারে বড় পদোন্নতি

নন-ক্যাডারে বড় পদোন্নতি

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অরক্ষিত সচিবালয়, শঙ্কা নিরাপত্তা নিয়ে

প্রবেশ পাশ নিয়ে যাচ্ছে তাই অবস্থা অরক্ষিত সচিবালয়, শঙ্কা নিরাপত্তা নিয়ে

অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

চার আলোচ্যসূচি নিয়ে আজ বসছে সচিব সভা

চার আলোচ্যসূচি নিয়ে আজ বসছে সচিব সভা

আরও পড়ুন

জবাবদিহিতা আদায়ে ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বিরোধী দল: ডেপুটি স্পিকার

জবাবদিহিতা আদায়ে ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বিরোধী দল: ডেপুটি স্পিকার

সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

ট্রাইব্যুনালে আনা হয়নি জিয়াউল আহসানকে, কারাগার থেকেই ভার্চুয়াল শুনানি

ট্রাইব্যুনালে আনা হয়নি জিয়াউল আহসানকে, কারাগার থেকেই ভার্চুয়াল শুনানি

বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম