Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রতারণার মামলায় গ্রেফতার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম

প্রতারণার মামলায় গ্রেফতার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

Advertisement

প্রতারণা ও জালিয়াতিসহ একাধিক ধারায় দায়ের করা মামলায় গ্রেফতারের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম জাহিদুল ইসলাম। তিনি মন্ত্রণালয়ের সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, জাহিদুল ইসলামকে গ্রেফতারের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, খুলনা জেলার সোনাডাঙ্গা থানায় গত ২৮ সেপ্টেম্বর তারিখে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ৩১ এবং বাৎসরিক নম্বর ২২৮। দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬, ৪১৭, ৪১৯, ৪২০, ৪৬৮, ৪৭১ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা থেকে ৮ অক্টোবর পাঠানো এক স্মারকে জানানো হয়, মামলার পরিপ্রেক্ষিতে ২৮ সেপ্টেম্বর জাহিদুল ইসলামকে সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।

অফিস আদেশে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা উল্লেখ করে বলা হয়েছে, কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে, কোনো ফৌজদারি মামলায় গ্রেফতার হলে অথবা তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করতে পারে।

আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালে জাহিদুল ইসলাম বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নন-ক্যাডারে বড় পদোন্নতি

নন-ক্যাডারে বড় পদোন্নতি

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিন বরখাস্ত

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিন বরখাস্ত

নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন

নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন

জামুকার নতুন ডিজি মোস্তফা জামান

জামুকার নতুন ডিজি মোস্তফা জামান

নিয়োগে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা স্টেনোটাইপিস্ট

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা স্টেনোটাইপিস্ট

আরও পড়ুন

শ্রমিকদের মাঝে প্রায় ৫ কোটি টাকার অনুদানের চেক বিতরণ করলেন শ্রমমন্ত্রী

শ্রমিকদের মাঝে প্রায় ৫ কোটি টাকার অনুদানের চেক বিতরণ করলেন শ্রমমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

স্বরাষ্ট্রমন্ত্রী বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে

বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম