Logo
Logo
×

Advertisement

জাতীয়

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ফাইল ছবি।

Advertisement

আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসটি দিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।

এ ছাড়া শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ পরিস্থিতিতে আগামী দুই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস

৩ বিভাগে বৃষ্টির আভাস

৩ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

লঘুচাপের প্রভাবে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

লঘুচাপের প্রভাবে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

তিন বিভাগে বৃষ্টির আভাস

তিন বিভাগে বৃষ্টির আভাস

আরও পড়ুন

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা

ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম