Logo
Logo
×

Advertisement

জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

ফাইল ছবি।

Advertisement

উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে লঘুচাপের বর্ধিতাংশ। এর মধ্যেই আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরের আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পুর্বাভাসে বলা হয়, এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার মধ্যে দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার বিশেষ কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস

৩ বিভাগে বৃষ্টির আভাস

৩ বিভাগে বৃষ্টির আভাস

আরও পড়ুন

দুই সপ্তাহে দুবার খুলনায় যাবেন প্রধানমন্ত্রী

দুই সপ্তাহে দুবার খুলনায় যাবেন প্রধানমন্ত্রী

অস্ত্র হাতে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

অস্ত্র হাতে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

রয়টার্সের প্রতিবেদন হামের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ, বিশ্বের জন্য সতর্কবার্তা

হামের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ, বিশ্বের জন্য সতর্কবার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম