Logo
Logo
×

Advertisement

জাতীয়

সরকারি বিজ্ঞাপনের মূল্য ১০০ শতাংশ বাড়ানোর দাবি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম

সরকারি বিজ্ঞাপনের মূল্য ১০০ শতাংশ বাড়ানোর দাবি

সংগৃহীত ছবি

Advertisement

সরকারি বিজ্ঞাপনের মূল্যহার ২২ থেকে ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবকে অপ্রতুল ও অবাস্তব বলে অভিহিত করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। বর্তমান ব্যয় বিবেচনায় সরকারি বিজ্ঞাপনের মূল্যহার ১০০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (১৮ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান এনইসির সভাপতি ও যায়যায়দিন সম্পাদক শফিক রহমান এবং সাধারণ সম্পাদক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের পত্রিকায় সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ করে একটি পরিপত্র জারি করেছে। গত ১৩ অক্টোবর জারি করা ওই পরিপত্রে বিজ্ঞাপনের মূল্যহার যে হারে বাড়ানো হয়েছে, তা সংবাদপত্রশিল্পের সংশ্লিষ্টদের প্রস্তাবের তুলনায় অনেক কম।

এনইসি জানিয়েছে, সরকারি বিজ্ঞাপনের বিদ্যমান মূল্যহার সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে নির্ধারণ করা হয়েছিল। এর ভিত্তি ছিল ২০০৬ সালে প্রস্তাবিত মূল্যহার, যা ১৩ বছর পর বাস্তবায়িত হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিজ্ঞাপনের মূল্যহার আর সমন্বয় করা হয়নি।

এ সময়ে সংবাদপত্র প্রকাশের ব্যয় কয়েক গুণ বেড়েছে। নিউজপ্রিন্ট, কালি ও অন্যান্য প্রকাশনাসামগ্রীর দাম দফায় দফায় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বেতনকাঠামোও কয়েক দফায় পরিবর্তিত হয়েছে। কিন্তু এসব ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার বাড়ানো হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন তথ্য উপদেষ্টার সঙ্গে সাংবাদিক সংগঠনের নেতা, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের কয়েক দফা বৈঠক হয়। ওই বৈঠকগুলোতে সংবাদপত্রশিল্পের সংশ্লিষ্টদের পক্ষ থেকে সরকারি বিজ্ঞাপনের সর্বনিম্ন মূল্য প্রতি কলাম ইঞ্চি ৯০০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ৩ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল।

কিন্তু নতুন পরিপত্রে পত্রিকার শ্রেণিভেদে ২২ থেকে ২৫ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাবকে বাস্তবসম্মত মনে করছে না এনইসি। সংগঠনটির মতে, বর্তমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্যহার নির্ধারণ না করা হলে সংবাদপত্রশিল্পের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

এ অবস্থায় সরকারি বিজ্ঞাপনের মূল্যহার ২২ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে রঙিন বিজ্ঞাপন এবং পত্রিকার প্রথম ও শেষ পৃষ্ঠায় বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে বর্তমানে প্রযোজ্য অতিরিক্ত মূল্যহার অপরিবর্তিত রাখার প্রস্তাবও দিয়েছে এনইসি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মন্ত্রিসভায় উঠছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব

মন্ত্রিসভায় উঠছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব

সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ

সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ

সরকারি বিজ্ঞাপনের মূল্য ১০০ শতাংশ বাড়ানোর দাবি

সরকারি বিজ্ঞাপনের মূল্য ১০০ শতাংশ বাড়ানোর দাবি

ফেসবুকে বিএনপি নেতার ক্ষোভ ‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম