Logo
Logo
×

Advertisement

জাতীয়

আমিনবাজারে মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পিএম

আমিনবাজারে মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

Advertisement

ঢাকা–আরিচা মহাসড়কের আমিনবাজারে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সকালে আমিনবাজারে মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

এদিন সাভার সেনানিবাসে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, কূটনৈতিক কোরের প্রতিনিধিরা এবং সশস্ত্র বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘অস্বীকার করার উপায় নেই, বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্টের অপচেষ্টা হয়েছিল। কিন্তু আমাদের মনে রাখা জরুরি, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম।’

বর্তমান বিশ্বের নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বদলে যাচ্ছে যুদ্ধের ধরন এবং কৌশল। স্থল, সমুদ্র এবং আকাশের পাশাপাশি সাইবার স্পেস, মহাকাশ, ড্রোন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইলেকট্রনিক যুদ্ধ এবং তথ্যভিত্তিক সক্ষমতা বর্তমানে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মন্ত্রিসভায় উঠছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব

মন্ত্রিসভায় উঠছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব

প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

এমন প্রধানমন্ত্রীই চায় জনগণ

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন এমন প্রধানমন্ত্রীই চায় জনগণ

নিজ কলেজ প্রাঙ্গণেও গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

নিজ কলেজ প্রাঙ্গণেও গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

আরও পড়ুন

গেন্ডারিয়ায় অস্ত্র নিয়ে মাদকবিরোধী অভিযান, ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

গেন্ডারিয়ায় অস্ত্র নিয়ে মাদকবিরোধী অভিযান, ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল মারা গেছেন

ব্যবসা করতে ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদন করবেন যেভাবে

ব্যবসা করতে ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদন করবেন যেভাবে

আমিনবাজারে মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

আমিনবাজারে মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম