Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঘূর্ণিঝড় অর্ণব: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম

ঘূর্ণিঝড় অর্ণব: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি

ফাইল ছবি

Advertisement

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় আকাশ ঘন মেঘাচ্ছন্ন এবং গুমোট আবহাওয়া বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭৫৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সোমবার সকাল ১০টায় পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখী বাসসকে এসব তথ্য নিশ্চিত করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে অর্ণব

অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে অর্ণব

আরও পড়ুন

ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

যে ঘটনার জন্য দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন অধ্যাপক শামীমা সুলতানা

যে ঘটনার জন্য দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন অধ্যাপক শামীমা সুলতানা

নতুন পে স্কেলে বেতন পাওয়া যাবে কি, প্রশ্ন কর্মচারীদের

নতুন পে স্কেলে বেতন পাওয়া যাবে কি, প্রশ্ন কর্মচারীদের

জমি কেনার আগে চিনে নিন CS, SA, RS ও BS খতিয়ানের পার্থক্য

জমি কেনার আগে চিনে নিন CS, SA, RS ও BS খতিয়ানের পার্থক্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম