Logo
Logo
×

Advertisement

জাতীয়

অভিনেত্রী শিমু হত্যা মামলা: ‘নির্দোষ’ দাবি করলেন স্বামীসহ দুজন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম

অভিনেত্রী শিমু হত্যা মামলা: ‘নির্দোষ’ দাবি করলেন স্বামীসহ দুজন

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। ফাইল ছবি

Advertisement

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলার আসামি সাখাওয়াত আলী নোবেল (শিমুর স্বামী) ও তার সহযোগী এস এম ফরহাদ আত্মপক্ষ শুনানিতে নিজেদের বলে ‘নির্দোষ দাবি’ করেছেন।

শুনানি শেষে আসামিদের সাফাই সাক্ষ্যের জন্য আগামী ১৯ নভেম্বর দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম।

সোমবার (২৬ অক্টোবর) আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। কারাগারে থাকা দুই আসামি নোবেল ও ফরহাদকে আদালতে হাজির করা হয়। বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর আসামিদের কাছে জানতে চান তারা দোষী না নির্দোষ। 

এ সময় তারা নিজেদের ‘নির্দোষ’ দাবি করে ন্যায়বিচার চান। সাফাই সাক্ষ্য দেবেন কি না বিচারক জানতে চাইলে বলেন, তারা সাফাই সাক্ষ্য দেবেন। এরপর ১৯ নভেম্বর সাফাই সাক্ষ্যের দিন ধার্য করা হয়। 

এর আগে গেল ৬ অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।

২০২২ সালের গত ১৭ জানুয়ারি ঢাকার কেরাণীগঞ্জ থেকে অজ্ঞাতপরিচয়ে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন রাতেই আঙুলের চাপ শনাক্ত করে শিমুর নাম-পরিচয় জানতে পারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ বিষয়ে শিমুর ভাই হারুনুর রশীদ ১৮ জানুয়ারি শিমুর স্বামী সাখাওয়াত আলীম নোবেল ও তার (নোবেল) বাল্যবন্ধু ফরহাদের বিরুদ্ধে কেরাণীগঞ্জ থানায় মামলা করেন। এতে অজ্ঞাত পরিচয়ে আরও কয়েকজনকে আসামি করা হয়।

মামলাটি তদন্ত করে ওই বছরের ২৯ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর শহিদুল ইসলাম নোবেল ও ফরহাদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ

গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

আরও পড়ুন

আমার দেশের প্রেসে বোমা নিক্ষেপ, এনইসির উদ্বেগ ও নিন্দা

আমার দেশের প্রেসে বোমা নিক্ষেপ, এনইসির উদ্বেগ ও নিন্দা

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

পঞ্চগড়-কক্সবাজার এক ট্রেনেই বদলে দেবে রেল মানচিত্র

পঞ্চগড়-কক্সবাজার এক ট্রেনেই বদলে দেবে রেল মানচিত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম