Logo
Logo
×

Advertisement

জাতীয়

মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম

মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি এখনো রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন।

সোমবার (২৬ অক্টোবর) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর ড. আবদুল মঈন খানকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

এর আগে বুধবার রাতে বুকে ব্যথা ও কাশি নিয়ে মঈন খান এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

এদিকে ড. আবদুল মঈন খানকে দেখতে সোমবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এসময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রতিমন্ত্রীকে মঈন খানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার হাসপাতালে উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খান হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থা জানালেন মন্ত্রী জাহিদ হোসেন

মঈন খান হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থা জানালেন মন্ত্রী জাহিদ হোসেন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: এলজিআরডি মন্ত্রী

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: এলজিআরডি মন্ত্রী

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: মঈন খান

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: মঈন খান

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

আরও পড়ুন

মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

পুনরায় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লুলাকে শুভেচ্ছাবার্তা ড. ইউনূসের

পুনরায় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লুলাকে শুভেচ্ছাবার্তা ড. ইউনূসের

ক্রসফায়ারের বক্তব্যে আইজিপির অপসারণ চায় টিআইবি

ক্রসফায়ারের বক্তব্যে আইজিপির অপসারণ চায় টিআইবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম