বাগদান নয়, ‘মার্কস অল রাউন্ডার’-এ জুটি বাঁধছেন রাফসান–সুনেরাহ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাফসান ও সুনেরাহর একটি ছবি বাগদানের ছবি হিসেবে ছড়িয়ে পড়ে। তবে জানা গেছে, ছবিটি মূলত শিশু-কিশোরদের ট্যালেন্ট হান্ট শো ‘মার্কস অল রাউন্ডার’-এর শুটিং সেটে তোলা।
মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ এবং রাফসান–সুনেরাহ উভয়েই নিশ্চিত করেছেন, শুটিং চলাকালে তোলা ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে বাগদানের ছবি হিসেবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘মার্কস অল রাউন্ডার’-এর উপস্থাপক হিসেবে একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন রাফসান ও সুনেরাহ।
