Logo
Logo
×

Advertisement

জাতীয়

গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২৬-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম

গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২৬-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য

ছবি: সংগৃহীত

Advertisement

ভিয়েতনামের দা নাং সিটিতে  অনুষ্ঠিত প্রতিবন্ধী তরুণ-তরুণীদের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ফর ইয়ুথ উইথ ডিজ্যাবিলিটিজ ২০২৬ (Global IT Challenge for Youth with Disabilities 2026)’-এ বাংলাদেশ দল গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং সিএসআইডি’র যৌথ উদ্যোগে অংশগ্রহণকারী ৪ সদস্যের বাংলাদেশ দল প্রতিযোগিতায় ‘বেস্ট চ্যাপরন’ (Best Chaperone) ও ‘ই-কনটেন্ট’ (eContent) বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া ‘ই-কম্বিনেশন’ (eCombination) বিভাগে বাংলাদেশ দল একক ব্রোঞ্জ পদক লাভ করেছে।  

বিশ্বের নয়টি দেশের প্রায় ৭০০ জন প্রতিবন্ধী তরুণ-তরুণীর অংশগ্রহণে ২৬–৩০ অক্টোবর ২০২৬ এ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলের চারজন প্রতিযোগী হলেন— মো. শাকিল মিয়া (দৃষ্টি প্রতিবন্ধী ক্যাটাগরি), শেখ ইয়ামিন আহসান (শারীরিক প্রতিবন্ধী ক্যাটাগরি), উম্মে হাবিবা বিন্তি (বাক ও শ্রবণ প্রতিবন্ধী ক্যাটাগরি) এবং আরিয়ান ইসলাম (নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ক্যাটাগরি)।  

বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক, বিসিসি’র পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. মাহবুব করিম এবং সিএসআইডি’র পরিচালক ইফতেখার আহমেদ।  

কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় এবং এলজির স্বাগতিক উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। এছাড়া জিআইটিসি অর্গানাইজিং কমিটি, এলজি ইলেকট্রনিক্স, আরআই কোরিয়া, ডব্লিউটিএল ভিয়েতনাম ও ডুয়ি তান ইউনিভার্সিটি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে পৃষ্ঠপোষকতা করে প্রজাতন্ত্রী কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও কমিউনিটি চেস্ট কোরিয়া। 

প্রতিবন্ধী তরুণদের আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের এ অর্জন দেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল দক্ষতা ও তথ্যপ্রযুক্তিতে যুব সমাজের সক্ষমতাকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় তুলে ধরেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

মোটরসাইকেল-মোবাইলের ফ্রি সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

মোটরসাইকেল-মোবাইলের ফ্রি সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী

টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম